যাত্রা নিরাপদ করতে মোটরসাইকেলের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ
মোটরসাইকেল যতটা সুবিধাজনক ততটাই ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে চালকের দক্ষতার পাশাপাশি মোটরসাইকেলটিও ভালো অবস্থায় থাকা চাই। মোটরসাইকেলটি নামি-দামি ব্র্যান্ডের না হলেও চলবে। নিয়মিত পরিচর্যা করলে কমদামি মোটরসাইকেলও প্রতিদিনের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। যন্ত্রাংশ: ঢাকায় মোটরসাইকেলের যন্ত্রাংশ কেনার আদর্শ স্থান বংশাল, মিরপুর ১০ নম্বর ও বাংলামটর। মোটরসাইকেল ও এলাকা ভেদে যন্ত্রাংশের দামের তারতম্য হয়। দরদাম সম্পর্কে কিছুটা ধারণা দিলেন বাংলামটরের সেন্ট্রাল